NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে বগুড়া ডিসি


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ১১:১৭ এএম

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে বগুড়া ডিসি

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 বগুড়ার শাজাহানপুরে উপজেলার সরকারী বিভিন্ন দপ্তর,উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।  (১৯ নভেম্বর, মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা সেমিনার রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ,শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম প্রমুখ।  এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুন,উপজেলা প্রকৌশলী ফারুক হাসান,জনস্বাস্থ্য প্রকৌশলী সাহাবুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানা,উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।  ওই সময় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন বিষয়ের উপরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও অবৈধ ইট ভাটা,কৃষি জমি নষ্ট করে অবৈধ ভাবে মাটি উত্তোলন সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।  মতবিনিময় সভা শেষে উপজেলা ভূমি অফিস,আড়িয়া ভূমি অফিস, আড়িয়া ইউনিয়ন পরিষদ,বামুনিয়া চাঁদবাড়িয়া আশ্রয়ন প্রকল্প,আড়িয়া রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সরকারী দপ্তর ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।