NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

ঢাবি এলামনাই এসোসিয়েশন’র নতুন কমিটি  সভাপতি আলম, সেক্রেটারি রুহুল


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৪:৩০ পিএম

ঢাবি এলামনাই এসোসিয়েশন’র নতুন কমিটি  সভাপতি আলম, সেক্রেটারি রুহুল

 নিউইয়র্ক (ইউএনএ): ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’র ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকান্ড সুদূর প্রবাসেও অব্যাহত রাখা এবং এলামনাইদের মধ্যকার সৌহার্দ, সম্প্রতি আর ঐক্যেবদ্ধ থাকার সংকল্পে বিগত ২৮ বছর আগে নিউইয়র্কে গঠিত ঢাবি এলামাইন এসোসিয়েশন (ঢাবিএএ) গঠন করা হয়। এসোসিয়েশনের কমিটি ঘোষণা উপলক্ষ্যে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকায় একটি পার্টি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাবিএএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময়ে নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ মঞ্চে উপবিষ্ট ছিলেন। খবর ইউএনএ’র। নতুন কমিটির সভাপতি হয়েছেন এম এস আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রুহুল আমিন সরকার। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ সভাপতি- মো. গোলাম মোস্তফা, সহ সভাপতি- দেওয়ান মহিউদ্দিন এবং আব্দুল মতিন, সহকারী সাধারণ সম্পাদক- মোহাম্মদ ইউসুফ আলী, কোষাধ্যক্ষ- মোহাম্মদ হানিফ মজুমদার, সাংগঠনিক সম্পাদক- ইকবাল মোর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক- শামসুন্নাহার নুপুর, দফতর সম্পাদক- মোহাম্মদ লিয়াকত আলী, প্রচার ও গবেষণা সম্পাদক- মোহাম্মদ আলমগীর শরিফ, তথ্য-প্রযুক্তি এবং সামাজিক মিডিয়া সম্পাদক-ইশতিয়াক ফিরোজ। কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে মোহাম্মদ শামসুদ্দিন গাজী, মোহাম্মদ আজহার আলী খান, সাইফুল ইসলাম ভূইয়া, সুশীল সিনহা এবং বেলাল মাহমুদ। অনুষ্ঠানে সংগঠনের সভাপতিমন্ডলীর নামও ঘোষণা করা হয়। এরা হলেন- সাঈদা আকতার লিলি, মোহাম্মদ হোসেন খান, স্বপন কে বড়ুয়া, আবুল আজাদ তালুকদার, মোহাম্মদ তাজুল ইসলাম ও মোল্লা মনিরুজ্জামান। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এম এস আলম এবং সাধারণ সম্পাদক রুহুল আমীন সরকার তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীকে এই সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সাথে নিয়ে  সংগঠনের কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রতিশ্রæত দেন। এজন্যে তারা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন