NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

চীন পেরুভিয়ান বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত:সি চিন পিং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:৪৪ পিএম

চীন পেরুভিয়ান বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত:সি চিন পিং

 

পেরু সফররত চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের একটি প্রবন্ধ পেরুর সংবাদপত্র এল পেরুনোতে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ‘চায়না পেরু ফ্রেন্ডশিপ: সেটিং সেইল টুয়ার্ড অ্যান ইভেন ব্রাইটার ফিউচার’ বা চীন-পেরু বন্ধুত্ব: উজ্জ্বলতর ভবিষ্যতের যাত্রায় পাল তুলে দেয়া’ শীর্ষক প্রবন্ধে প্রেসিডেন্ট সি দুই দেশের বন্ধুত্ব এবং জয় জয় সহযোগিতার বিষয়টি বিস্তারিত তুলে ধরেন। 

প্রবন্ধের শেষে তিনি লেখেন, লাতিন আমেরিকার আমাদের বন্ধুরা প্রায়শই বলে, সাহস ছাড়া কেউ কখনও পাহাড় জয় করতে বা সমুদ্র অতিক্রম করতে পারবে না। একটি নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণে, চীন আমাদের পেরুভিয়ান বন্ধুদের সাথে এক হৃদয়ে এবং একই লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত এবং আমাদের বন্ধুত্বের জাহাজকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে প্রস্তুত।

 

পেরুর প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তের আমন্ত্রণে, লিমাতে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা-এপেকের অর্থনৈতিক নেতাদের ৩১তম সম্মেলনে যোগ দিতে এবং সেদেশে রাষ্ট্রীয় সফর করতে বুধবার লিমা গেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

সূত্র: শান্তা-ফয়সল,চায়না মিডিয়া গ্রুপ।