NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৭:৫০ পিএম

বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ

  নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৬ ঘটিকার সময় জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে  এক মতবিনিময় সভা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশী-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে যারা ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন তারা সবাই পদাধিকারে উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে গণ্য হবেন। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলাম কে আহ্বায়ক এবং সুব্রত তালুকদার কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক তমাল চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আবু কামাল, খালেদা আক্তার, দুর্জয় সাহা, আব্দুল্লাহ আল রানা, পারভিন সুলতানা। সভায় বক্তারা বলেন,ভাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা, সুহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা সব সময় বদ্ধপরিকর। বর্তমান আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি রূপদানের লক্ষ্য  কাজ করে যাবে