NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম

প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

  প্রেমের টানে ইউরোপের রাষ্ট্র তুরস্ক থেকে সাড়ে চার হাজার কিলোমিটার পারি দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন মুস্তফা ফাইক।    পরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে মল্লিকাকে বিয়ে করলেন তিনি।  সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে রোববার বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক।  মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন। অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে ভিড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে।  বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছেন সবাই।

জানা যায়, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা।  সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর তাদের দুজনের মধ্যে কথা হয়। পরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন মুস্তফা ফাইক।   মুস্তফা ফাইক জানান, বাংলাদেশে এসেছেন প্রেমের টানেই এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। সেই সঙ্গে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক।    এদিকে মল্লিকা তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা তিনি। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে।