NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবক নিহতঃ নিখোঁজ-২


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৩৬ পিএম

দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবক নিহতঃ নিখোঁজ-২

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে,এলাকাবাসী।

নিহত মিনহাজ দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। নিখোঁজ দুই ব্যক্তি হলেন-একই ইউনিয়নের খানপুর খুদিহারা গ্রামের লতিফুল ইসলামের ছেলে এমতাজুল (৩০) ও একই ভেতরপাড়া গ্রামের সালমানের ছেলে সাগর (২০)। কেউ কেউ বলছে,তারা দু’জন গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসাধীন রয়েছে। কিন্তু,এর সত্যতা মিলেনি এখনো।

বুধবার রাত পৌনে ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর বিওপির ৩১৫ নাম্বার মেইন পিলারের সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। মিনহাজের মুত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এবং ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
এলাকাবাসী জানান, সীমান্তে বিএসএফ গুলি চালালে মিনহাজ নিহত হয়। মিনহাজের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুরের হরহরিপুর বিওপি ক্যাম্পের অধীনে তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।
এই ব্যাপারে দিনাজপুর-২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর অধিনায়কের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি। তবে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে। যেকোনো মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত নেয়ার সিদ্ধান্ত হবে।