NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

ছাড়িয়ে যাবে চীনের শস্য উৎপাদন ৭শত মিলিয়ন টন


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:৪৭ পিএম

ছাড়িয়ে যাবে চীনের শস্য উৎপাদন ৭শত মিলিয়ন টন

 

২৫শে অক্টোবর চীনের উপ-কৃষিমন্ত্রী চাং শিং ওয়াং বলেছেন, চলতি বছর গ্রীষ্মকালীন শস্যের বাম্পার ফলন হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত শরৎকালীন শস্য সংগ্রহের অগ্রগতি ৮২.৫ শতাংশ। চীনের শস্য উৎপাদন টানা ৯ বছর ধরে ৬৫০ মিলিয়ন টনেরও বেশি, চলতি বছরের মোট শস্য উৎপাদন পরিমাণ ৭০০ মিলিয়ন টন ছাড়িয়ে যাবে আশা করা হচ্ছে। চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


চাং শিং ওয়াং বলেন, চলতি বছর চীনের শস্য উৎপাদন সামগ্রিকভাবে মসৃণভাবে চলেছে। যদিও কিছু জায়গায় গুরুতর আবহাওয়াগত বিপর্যয় ঘটে কৃষি উৎপাদনে কিছু ক্ষতিগ্রস্ত করেছে, তবুও জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখে চলতি বছরের কৃষি বিপর্যয় তুলনামূলকভাবে কম।


চলতি বছর চীনের গ্রীষ্মকালীন শস্য উৎপাদন পরিমাণ প্রায় ১৫০ মিলিয়ন টন, যা আগের বছরের চেয়ে ৩৬ মিলিয়ন টন বৃদ্ধি পায়। কিছু প্রদেশ ও অঞ্চল দুর্যোগের কারণ উৎপাদন পরিমাণ কমে গেছে। এছাড়া সামগ্রিকভাবে শরৎকালীন শস্যের প্রচুর ফলন হবে।

সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।