NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

দুপচাঁচিয়ায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০১:১৯ এএম

দুপচাঁচিয়ায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়া জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এবং নওগাঁ বিজিবির ১৬ ব্যাটালিয়ন ও দুপচাঁচিয়া থানা পুলিশের যৌথ ট্রাক্সফোর্স অভিযান চালিয়ে গত ২১অক্টোবর সোমবার দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া কইল গ্রামের ফিরোজ প্রাং(২৫) এর হেফাজত থেকে কষ্টিপাথর সাদৃশ্য ৩৫কেজি ওজনের ৩৫লাখ টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে দুপচাঁচিয়া থানায় ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা এলাকায় চোরাচালান ট্রাক্সফোর্স অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে তালোড়া কইল গ্রামের মৃত চুনু প্রামানিকের ছেলে ফিরোজ প্রাং এর বাড়িতে অভিযান চালিয়ে ফিরোজকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ভারতে পাচারের উদ্দেশ্যে তার কাছে বিষ্ণুমূর্তি থাকার কথা স্বীকার করে। পরে ফিরোজকে আটক সহ বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং এ বিষয়ে নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়নের হাবিলদার আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ইতিপূর্বেও ফিরোজ বিভিন্ন ধরনের কষ্টিপাথর সাদৃশ্য মূর্তি ভারতে পাচার করার কথাও স্বীকার করেন।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বিষ্ণুমূর্তি উদ্ধার ও ফিরোজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে ২২অক্টোবর মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।