NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

পেন্ডুলাম - আবিদ রহমান


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৫:১১ পিএম

পেন্ডুলাম   - আবিদ রহমান

পেন্ডুলাম

আবিদ রহমান

উৎসর্গ আকবর হায়দার কিরন
আমরা এখানেই ছিলাম এখানেই আছি ।

আমাদের ছায়া আমাদের পিছেই  আছে ।

পেন্ডুলাম দোলে জাগতিক নিয়মে ।

ভবিষ্যৎ এখনও উজ্জ্বল যদিও

 এত নীচে নেমে গেছো আজ ।

কোথাও দাঁড়াবার ছায়া নেই ।

আমরা এমনি করেই চলবো

সমান্তরাল রেখায়

 দিগন্তে এসে মিশে বিন্দু কণায়।

 আমার ছায়া আমাকে ছেড়ে চলে গেছে

অনেক আগেই।

আগুনেই জ্বলছি তবুও শীতল বরফ ।

কোন কিছুই আর বাঁধা হয়ে থাকবেনা  

ধাবমান স্রোতস্বীনি  মোহনা মিলনে।

 পেন্ডুলাম দোলেই চলে প্রতিনিয়ত।

তুমি যা কিছু করো না কেন তা তোমার কাছেই

ফিরে আসবে , প্রত্যেকটি ঢেউয়ের চূড়া,

উজ্জ্বল আলোর ন্যায় ।

সূর্য্য অস্তাচলে তুমি আমায় সংগ দিও

সিঁড়ি বেয়ে জীবনের প্রান্তে এসে

 ভুলে যাওয়া নামটি ধরে ডেকে আমায়

 বেঁধে রেখ তোমার বাহুডোরে ।