NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

শূন্যের রেকর্ড 'কিং' বিরাট কোহলির


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম

শূন্যের রেকর্ড 'কিং'  বিরাট  কোহলির

 ভারত তো বটেই ক্রিকেটাঙ্গন বিরাট কোহলির নামের আগে জুড়ে যাওয়া 'কিং' শব্দের সাথে অনেকটা রাজসিকভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তবে এক সময় তিন ফরম্যাটে অবিশ্বাস্য ফরমের ধারাবাহিকতা ধরে  রাখা বিরাট কোহলি টেস্টে অনেকদিন ধরেই নিজের ছায়া হয়ে আছেন।       এই বছর এখনও পর্যন্ত টেস্টে অর্ধশতরান নেই বিরাটের ব্যাটে। শেষ শতরানটি এসেছিল গত বছর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর টেস্টে তিন অঙ্কে পৌঁছতে বিরাটের লেগেছিল চার বছর।       গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জায় পড়েছে ভারত।আকাশী নীলদের বিবর্ণ ব্যাটিং প্রদর্শনী উলটপালট করে দিয়েছে রেকর্ডের পাতা। তবে বিরাট কোহলি ব্যক্তিগত লোক এক লজ্জার রেকর্ডেরও সঙ্গী হয়েছেন এদিন।   বাংলাদেশের সঙ্গে সাদামাটা এক সিরিজ কাটানো কোহলি এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই।আর তাতে ঢুকে পড়েন অনাকাঙ্খিত এক ইতিহাসের পাতায়। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮তম বার শূন্য রানে আউট হলেন বিরাট। এখনকার ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক। ভারতীয় ব্যাটারদের মধ্যে তাঁর থেকে বেশি বার শূন্য রানে আউট আর কেউ হননি। জাহির খান (৪৩) এবং ইশান্ত শর্মা (৪০) তাঁর থেকে এগিয়ে থাকলেও দু’জনেই বোলার।    

কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানের মাইলফলক পার করেছেন বিরাট। টেস্টে ৯ হাজার রানের মাইলফলক ছুঁতে আর মাত্র ৫৩ রান প্রয়োজন তাঁর। এক দিনের ক্রিকেটে আর ৯৪ রান করলেই ছুঁয়ে ফেলবেন ১৪ হাজার রানের মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটে অবসর নিয়েছেন ৪১৮৮ রান করে। কিন্তু এক সময় সব ধরনের ক্রিকেটে বিরাটের গড় ছিল ৫০-এর উপরে কখনও কখনও তা ৬০-এর কাছেও পৌঁছে গিয়েছিল। কিন্তু বর্তমানে টেস্টে বিরাটের গড় ৪৮.৮৯। ২০১৯-এর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পর থেকে এখনও পর্যন্ত মাত্র দু’টি শতরান করেছেন। ক্রমশ কমছে বিরাটের গড়।