NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

কারামুক্ত হলেন সাবের হোসেন চৌধুরী


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৭:৩২ এএম

কারামুক্ত হলেন সাবের হোসেন চৌধুরী

 ৬ মামলার সবকটিতে জামিন পেয়ে কারামুক্তি পেলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে তিনি কারামুক্ত হন।   এর আগে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার ৪ মামলায় সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন। এছাড়া পল্টন থানার দুটি মামলার তাকে জামিনের আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।   এর মধ্যে খিলগাঁও থানার দুটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আর পল্টন থানায় দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবের হোসেন চৌধুরী।  

 আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন বলেন, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া ৬টি মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। অসুস্থ বিবেচনায়, একজন সাবেক সংসদ সদস্য ও ইন্টারপার্লামেন্টির প্রেসিডেন্ট হওয়ায় তার জামিন দেন আদালত।   এর আগে গত সোমবার সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পল্টন থানার মকবুল হত্যা মামলায় তাকে এ রিমান্ডে নেয়া হয়।  গত রবিবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম তার গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।