NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

বর্ণাঢ্য আয়োজনে জ্যামাইকায় ফালগুনী রেস্টুরেন্ট’র উদ্বোধন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৭:৫৮ পিএম

বর্ণাঢ্য আয়োজনে জ্যামাইকায় ফালগুনী রেস্টুরেন্ট’র উদ্বোধন

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন ‘ফালগুনী রেস্টুরেন্ট’। এ উপলক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় রেস্টুরেন্টটিতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ। পরে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে রেষ্টুরেন্টেটির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় একাধিকবার ফিতা কাটা হয়। এছাড়াও কাটা হয় কেক। এর আগে প্রবাসীদের অনেকেই রেষ্টুরেন্টটির মালিক পক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খবর ইউএনএ’র। ১৬৯-২২ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ঠিকানায় ডাইন ইন, টেক আউট, ক্যাটারিং পার্টি হল, ফুড ডেলিভারি সার্ভিস সহ হালাল খাবারের নিশ্চয়তা নিয়ে যাত্র শুরু করলো বাংলাদেশীদের যৌথ মালিকানাধীন নতুন রেষ্টুরেন্ট ফাল্গুনী। প্রবাসী বাংলাদেশী ক্রেতাদের রুচিসম্মত খাবারের সমাহার নিয়ে সাজানো হয়েছে ফাল্গুনী রেস্টুরেন্ট। সংশ্লিষ্ট ব্যবসায় বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফাল্গুনী রেস্টুরেন্ট পরিচালিত হবে হলে জানিয়েছেন রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী রায়হান, জুবায়ের, শিল্পী ও মঞ্জুর রহমান। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ রেষ্টুরেন্টটির সার্বিক সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ‘ফাল্গুনী রেস্টুরেন্টটি’র উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরন, প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ফার্মাসিস্ট মোস্তাক আহমেদ, খ্যাতনামা ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী,হাফেজ রফিকুল ইসলাম, মওলানা মঞ্জুরুল ইসলাম, , জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, ফ্রেন্ডস  সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, প্রেসিডেন্টশিয়াল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শেফ খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ আল আমীন রাসেল, সাবুল উদ্দিন, শেখ ইলিয়াস, রাব্বী সৈয়দ, নূরে আলম জিকু সব বিপু সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।