NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo
বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৪

জোরেসোরেই চলছে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচনী  প্রচারণা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৫:০৮ পিএম

জোরেসোরেই চলছে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচনী  প্রচারণা

 নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচনী প্রচারণা চলছে জোড়েসোরে। আগামী ২৭ আক্টোরর রোবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনের ভোটগ্রণ কেন্দ্র করে জ্যামাইকা থেকে ম্যানহাটার আর ব্রæকলীন থেকে ব্রঙ্কস পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলছে এসব কর্মকান্ড। এতে প্রার্থীরা এককভাবে আবার যৌথভাবে অংশ নিচ্ছেন নিবাচর্নী কর্মীসভাগুলোতে। পাশাপাশি চলছে পোস্টারিং আর জনসংযোগ। আরো চলছে ফেসবুক প্রচারণা। গত ১ অক্টোবর মঙ্গলবার রুহুল-জাহিদ পরিষদের পরিচিতি সভা জ্যামাইকা ও ব্রযকলীনে অনুষ্ঠত হয়। জ্যামাইকার সভায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ছাড়াও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ আল আমীন রাসেল, সাইফুল ইসলাম, সাবুল উদ্দিন, তাজুল ইসলাম, সৈয়দ বাবালুল উজ্জল, এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জে মোল্লা সানি প্রমুখ নির্বাচন প্রচারণায় অংশ নেন এবং বৈঠক করেন। এসময় তারা জ্যামাইকার স্টোরে স্টোরে গিয়ে প্রার্থীদেও জন্য দোয়া ও ভোট কামনা করেন। ব্রুকলিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় নোয়াখালী সোসাইটির কার্যালয়ে। অনুষ্ঠানটি আয়োজন করেন নোয়াখালী ইয়াং জেনারেশনের নেতা আবদুল্লাহ তামজীদ। আবদুল্লাহ তামজীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি নাজমুল হাসান মানিক, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র জাগপা’র সভাপতি রহমত উল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাহবুব এলাহি, মোশাররফ হোসেন ফয়সল, হাসনাইন প্রমুখ। এছাড়াও সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দীকি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, প্রবাসে ‘নোয়াখালীর আইকন’ হিসেবে পরিচিত জাহিদ মিন্টু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নির্বাচনী সভা-সমাবেশগুলোতে প্রার্থীরা তাদের ভোট দিয়ে নির্বাচত করার পাশাপাশি প্রাবাসীদের দোয়াও কামনা করছেন। তারা  প্রতিশ্রæতি দিচ্ছেন যে, সোসাইটির নির্বাচনে ‘রুহুল-জাহিদ’ প্রানেল জয়ী হলে তারা কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার পাশাপাশি সোসাইটিকে আরো গণমুখী আর আধুনিক সামাজিক সংগঠনে পরিণত করবেন। বক্তাদের দাবী, ‘ঐক্যবদ্ধ কমিউনিটি ও মূলধারায় অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জনকলাাণে পরিক্ষিত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয় সার্বজনীন এবং নবীন-প্রবীণ আর অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই প্যানেল সোসাইটির জন্য যোগ্য প্যানেল। এদিকে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের তিন নারী প্রার্থীর প্রাচরণা কমিউনিটিতে সাড়া জাগিয়েছে। এই প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছেন সোসাইটির সাবেক সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায় চৌধুরী, সাহিত্য সম্পাদক পদে লড়ছেন সোসাইটির মরহুর সভাপতি কামাল আহমেদেও কন্য রোমানা আহমেদ আর স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে লড়ছেন শাহনাজ হোসেন। এই তিন নারী প্রার্থীকে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের ‘ট্রাস্প কার্ড’ হিসেবে দেখছেন কেউ কেউ।