NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

আবিদ রহমানের কিছু কবিতা


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১১:৫৫ পিএম

আবিদ রহমানের  কিছু কবিতা

এখন অনেক রাত  নিকোষ কালো

আঁধার  মিটিমিটি তারারা জ্বলছে।

দূরে একটি তারা আমায় যেন  হাতছানি দিয়ে ডাকছে।

জানালার পাশে বসে  তুমিও কি ভাবছো আমার কথা

 কোন এক দূরে মিলিয়ে যাওয়া তারাদের মত।

 তোমার আমার দুটি পথ দুটি দিকে গেছে চলে

 মিলবে কি আবার এসে কোন এক বাঁকে ।

মিলে যাবো দুজনে একাকার হয়ে ।

 দুটি প্রান কত খুনসুটি স্মৃতি হয়ে ভাসছে

 কতদিন হলো দেখিনা জোৎসনা আর

 তারাদের মেলা নির্জনে বসে একসাথে ।

 

 

 একটু না হয় ভুল ছিলো আমার

 মেনে নিতে তুমি পারতে ।

আমিও হয়তো বা দেখিনি এমন করে

 যা তোমায় কাঁদিয়ে ফিরছে।

 চলনা আজ এই রাতে সব কিছু ভুলে

 নতুন করে সপ্নটাকে বাঁধি।

একটি নৌকার দুটি মাঝি হয়ে

একসাথে  অজানার দেশে ভাসি।

 

ভোর হয়েছে আমার  

তোমারও কি কম ভোর

হিংসা ছেড়ে স্বচ্ছ হৃদয়ে  এসো

মোর ঘর বিছিয়ে দেব শীতল পাটি

বসতে দেব পিড়ে  খেতে দেব তোমায়

 এই সাত সকালে  গুড় মুড়ি আর চিড়ে দেখবে

তুমি নীল আকাশে  বলাকা বহরের উড়ে যাওয়া

 কমতি হবে না তোমার আমার

 খোলা মনের এই চাওয়া  পাইনি

কিছু হয়েছে তাতে কি  পান্তাভাতে  

ঢেলে দিয়েছি  বাঘাবাড়ীর ঘি।