NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo
‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এলো


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:০৭ এএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এলো

গত ৩১ অগাস্ট শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের ব্রেকরিজ পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ শীর্ষক কালচারাল ইভেন্ট। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই ইভেন্টে ডালাসে বসবাসতর শিল্প সাহিত্য কর্মী ও অনুরাগীরা ছাড়াও অংশগ্রহণ করেন নিউ জার্সি ও নিউ ইর্য়ক থেকে সাংস্কৃতিক কর্মীরা।

‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ এই আয়োজনে সকল বাংলাদেশীদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত শিল্পী-কুশলী ছাড়াও আগত অতিথিরাও অংশগ্রহন করেন উন্মুক্ত মঞ্চে। একে একে পরিবেশিত হয় দেশাত্ববোধক গান, কবিতা এবং উদ্দীপক কথামালা। এতে করে পুরো আয়োজনটি হয়ে ওঠে সবার নিজের অনুষ্ঠান। আয়োজনে আরও ছিলো দেশীয় খাবারের বিপুল সমাহার এবং প্ল্যাকার্ড প্রদর্শন।

অনুষ্ঠানে আগত শুভান্যুধায়ীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ও বিক্রীত খাবারের মূল্য বাবদ সর্বমোট তিন লাখ ষোলো হাজার (৩,১৬,০০০.০০) টাকা বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মাননীয় প্রধান উপদেষ্টার তহবিলে প্রেরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন, সুন্দর, সাম্য এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।