NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo
ফুলের শুভেচছায় অভিনন্দিত রিজু মোহাম্মদ

বাংলাদেশ সোসাইটির ইসি’র প্রার্থী তালিকা প্রকাশ : ১৯ পদে দুই প্যানেলের ৩৭ প্রার্থী


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:০৭ এএম

বাংলাদেশ সোসাইটির ইসি’র প্রার্থী তালিকা প্রকাশ : ১৯ পদে দুই প্যানেলের ৩৭  প্রার্থী

 

 

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন
ঘিরে নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন।
মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে বুধবার (৪
সেপ্টেম্বর) প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে সোসাইটির
কার্যকরী পরিষদের ১৯টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৩৭জন
প্রার্থী রয়েছেন। ‘রুহুল-জাহিদ’ ও ‘সেলিম-আলী’ প্যানেল
প্রতিদ্ব›িদ্বতা করছে। এদিকে ‘সেলিম-আলী’ প্যানেলের পক্ষ থেকে
প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে রিজু মোহাম্মদ এক প্রার্থী
হিসেবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে চলেছেন। তার
বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় তিনি বিজয়ী হিসেবে
কমিউনিটির ফুলেল শুভেচছায় অভিনন্দিত হয়েছেন । এ নিয়ে রিজু
মোহাম্মদ পরপর চার টার্ম সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক
পদে বিজয়ী হলেন। তিনি বর্তমান একই পদে সোসাইটির দায়িত্ব পালন
করছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে
পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক এর দ্বি-বার্ষিক কার্যকরি
কমিটির (২০২৫-২০২৬) নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার সকাল
৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সিটির এল্হামর্স্ট সোসাইটির নিজস্ব কার্যালয় থেকে নির্বাচন
কমিশন নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করছেন। মনোনয়নপত্র দাখিলের
দিন ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-জাহিদ’ এই দুই প্যানেল থেকে ১৯টি
করে ৩৭টি মনোনয়নপত্র জমা দেয়া হয়। তবে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের পক্ষ
থেকে প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে কোন মনোনয়নপত্র জমা না
পড়ায় এই পদে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থী হিসেবে রিজু
মোহাম্মদ প্রাথমিকভাবে জয়ী হন। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত
তফসিল মনোনয়নপত্র মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) যাচাই-বাছাই এবং ৪
সেপ্টেম্বর বুধবার বিকালে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল মোতাবেক প্রার্থী বিষয়ে আপিল ও শুনানী হবে ৫
সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়নপত্র
প্রত্যাহার করা যাবে ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা
পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর,
রোববার।
প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি জানান, ‘সেলিম-
আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম,
সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- মোহাম্মদ
কামরুজ জামান (কামরুল), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহকারী
সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুর ইসলাম
ভুইয়া (রুমী), সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জে এইচ খান
(ডিউক খান), সাংস্কৃতিক সম্পাদক- মোস্তফা এ রাজ, প্রচার ও
জনসংযোগ সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক-
মোহাম্মদ জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার
(বাবুল), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশরাফ আলী খান (লিটন), স্কুল ও
শিক্ষা বিষয়ক সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী) এবং কার্যকরী
সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সিদ্দিক, হারুন ও. হারুন, আবুল কাশেম
চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- মোহাম্মদ রুহুল
আমীন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি- ফারুক চৌধুরী, সহ
সভাপতি- মোহাম্মদ আমিনুলইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক-
জাহিদ এইচ মিন্টু, সহকারী সাধারণ সম্পাদক- সারোয়ার খান,
কোষাধ্যক্ষ- মোহাম্মেদ নওশেদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক-
মোহাম্মদ এস সাদী, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায় চৌধুরী,
সমাজকল্যাণ সম্পাদক- নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক-
রোমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আলমগীর হোসেন, স্কুল ও
শিক্ষা বিষয়ক সম্পাদক- শাহানাজ হোসেন এবং কার্যকরী সদস্য
যথাক্রমে মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, মোহাম্মদ এন
ইসলাম, একেএম রফিকুল ইসলাম (ডালিম), মোহাম্মদ সাইফুল ইসলাম ও
মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকী।
আরো উল্লেখ্য, এবার সোসাইটির ভোটার সংখ্যা মোট ১৮ হাজার ৬১৩
জন। এদের মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪
জন। এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত
নেওয়া হয়েছে। সম্ভাব্য কেন্দ্রগুলোর নাম ও স্থান নির্বাচন কমিশন পরে
জানিয়ে দেবে।