NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo
এই গ্রেপ্তার দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

আওয়ামী লীগ জোটের নেতা আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:২২ এএম

আওয়ামী লীগ জোটের নেতা আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

 আওয়ামী লীগের জোট শরিক জাতীয় পার্টি (মঞ্জু) এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করার বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভুঁইয়া নিশ্চিত করেছেন।  আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামির তালিকায় নাম রয়েছে। মঞ্জু নব্বইয়ের দশকে এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন এবং ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারেও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। পরবর্তীতে তিনি দল ভেঙে আলাদা সংগঠন শুরু করেন, যা বর্তমানে জাতীয় পার্টি (মঞ্জু) নামে পরিচিত।

  ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। পরে তাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেও, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।   আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন। বর্তমানে তার স্ত্রী তাসমিমা হোসেন ইত্তেফাকের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদের মেয়ে তারিন হোসেন ইত্তেফাকের বর্তমান প্রকাশক।  এই গ্রেপ্তার দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা পরবর্তী সময়ে আরও প্রভাব ফেলতে পারে।