NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

জীবননগরে মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৫:০৯ এএম

জীবননগরে মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

 চুয়াডাঙ্গার জীবননগরে ভেজাল, নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জীবননগর উপজেলার পেয়ারাতলা ও জীবননগর বাজার এলাকায় অভিযান পরিচালিত করে। ভোক্তা অধিকার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর থেকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় জীবননগর উপজেলায় অভিযান চালানো হয়।  

পরিচালিত অভিযানে রাইচ মিল, চাউলের আড়ত,শিশুখাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।  রাইচ মিল ও চাউলের আড়তে তদারকিতে চাউলের মুল্য ও মজুদ পরিস্থিতি যাচাই করা হয়। অবৈধ মজুদ ও অযাচিত মূল্যবৃদ্ধির বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। পরবর্তীতে জীবননগর পান বাজার এলাকায় অভিযানে মেসার্স রিপন স্টোর নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য ও শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.সালাউদ্দিন রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  এসময় আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।