NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ভারতে ‘বৈধভাবে’ থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৩:২৩ এএম

ভারতে ‘বৈধভাবে’ থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার

 ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় তিন সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্য দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু করেছে। খবর হিন্দুস্তান টাইমস'র  শেখ হাসিনা, তার উপদেষ্টাগণ, মন্ত্রিসভার সাবেক সদস্য ও তাদের সহধর্মিণীসহ সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কমপক্ষে দুটি তদন্তকারী সংস্থার ছাড়পত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের।  

সরকারি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোনো পাসপোর্ট নেই।  হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ভিসানীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশটিতে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন ২০ দিন। ঘড়ির কাঁটা বলছে, দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে।