NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন
Logo
logo

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি এর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৫:১০ এএম

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি এর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন



 

 


 ৩১ আগস্ট ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এম.পি. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাদেরকে স্বাগত জানান। কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রায় একযোগে কাজ করার আহবান জানান। সরকারের প্রবাসী বান্ধব নীতি ও পদক্ষেপ সমূহের বর্ণনা করে যেহেতু প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বিধায় তাদের প্রতি সেবার মান উত্তরোত্তর বৃদ্দির ব্যাপারে মন্ত্রী কনস্যুলেটকে দিক নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রবাসীদের বিনিয়োগের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি প্রবাসীদেরকে বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে কনস্যুলেটকে আরো অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।

 

কনসাল জেনারেল  স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে  বিস্তারিতভাবে অবহিত করেন । কনসাল জেনারেল কনস্যুলার ও কল্যাণ সেবা সমূহ ত্বরান্বিত করার পাশাপাশি আরো উন্নত করার দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন। মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধারা চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জনান। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য মন্ত্রী, আইজিপি ও প্রতিনিধি দলের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।