NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

জীবননগরে ভোক্তা'র অভিযানে ৪ টি প্রতিষ্ঠানে জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০৩:২৫ এএম

জীবননগরে ভোক্তা'র অভিযানে ৪ টি প্রতিষ্ঠানে জরিমানা

মোহাম্মদ আবদুল্লাহ : চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৪ টি প্রতিষ্ঠান কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  আজ বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে জীবননগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ।  ভোক্তা অধিকার সূত্রে জানা যায়,জীবননগর থানার এসআই শরিফুলের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে জীবননগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে ফার্মেসী, আড়ত,সবজি, ডিম, মুদিদোকান, মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।  এসময় মেসার্স নুর ইউনানি ফার্মেসীতে তদারকিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়,নিম্নমানের অননুমোদিত ও মেয়াদ মুল্যবিহীন ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.হুসাইনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মান্নান ইউনানি ফার্মেসি এর মালিক মো.মাসুম আলীকে একই অপরাধ ও ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 পরবর্তীতে মেসার্স নাজিম স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালালে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.নাজিম উদ্দিনকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স গাজি স্টোরের মালিক মো.সাকিব রহমান কে ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার  টাকা জরিমানা করা হয়।  এসময় ভোক্তা অধিকারের পক্ষ থেকে সবজি বাজার, মুদি দোকান, আলু পেয়াজের আড়তসহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়।সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়।সবশেষে উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়