NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের ফোন, সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ১২:৩০ এএম

নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের ফোন, সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস

  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৬ আগস্ট) এক্স পোস্টে নরেন্দ্র মোদি এ কথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূস টেলিফোন কলে মতবিনিময় করেছেন।   পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি। তিনি (ড. ইউনূস) আমাকে বাংলাদেশে হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

 এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।   একই দিন ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি তখন বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা হিন্দু এবং অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি।