NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৩:৫৯ এএম

কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

 যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এর আগে কমলা হ্যারিসের বর্ণপরিচয় নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।    ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে দাবি করেন, গত সপ্তাহে মিশিগানে কমলা হ্যারিস সমাবেশ করেছেন। ঐ সমাবেশে লোকসংখ্যা কম হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বেশি সমর্থক দেখানো হয়েছে। মিশিগানের ডেট্রয়েটে গত সপ্তাহে ঐ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। বিমানবন্দরে কমলা হ্যারিসের জন্য হাজার হাজার সমর্থক অপেক্ষা করেছিলেন বলে দাবি করেছেন ডেমোক্রেটরা। সেই দাবিকেও ভুয়া বলে উল্লেখ করেছেন ট্রাম্প।    তবে বিবিসি ও সিএনএনসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কমলা হ্যারিসের সমাবেশে এবং বিমানবন্দরে মানুষের ভিড়ের তথ্য সঠিক। বরং ট্রাম্পের দাবি ভুয়া। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থাও সমর্থকদের সমাগমের তথ্য সঠিক বলে যাচাই করেছে।