NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ইউএসএডিএ’র এ আচরণ ডব্লিউএডিএ অনুমোদন করে না


আকাশ: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:৪৪ এএম

ইউএসএডিএ’র এ আচরণ ডব্লিউএডিএ অনুমোদন করে না

 

৭ অগাস্ট সন্ধ্যায় কানাডার মন্ট্রিলের অবস্থিত ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি বা ডব্লিউএডিএ এক ঘোষণা প্রকাশ করেছে। তাতে গণমাধ্যমে আগে প্রকাশিত সংবাদের জবাব দেওয়া হয়। তাতে বলা হয়, মার্কিন এন্টি-ডোপিং এজেন্সি বা ইউএসএডিএ বহু বছর ধরে ড্রাগ ব্যবহারকারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে। 


ডব্লিউএডিএ’র ঘোষণায় বলা হয়েছে, মার্কিন ডোপিং বিরোধী সংস্থার এমন কাজ ডব্লিউএডিএ’র নীতির স্পষ্ট লঙ্ঘন। ইউএসএডিএ’র এ আচরণ ডব্লিউএডিএ অনুমোদন করে না। 


৯টি স্বর্ণপদক অর্জনকারী মার্কিন খেলোয়াড় কার্ল লুইস আগে স্বীকার করেছিলেন যে, ১৯৮৮ সালে সিওল অলিম্পিক গেমসের আগে ড্রাগ গ্রহণ করার বিষয়টি তিনবার ধরা পড়ে। তার পরও, তাঁকে অলিম্পিক গেমসে অংশগ্রহণে বাধা দেওয়া হয় নি। 

এথেন্স অলিম্পিক গেমসের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জাস্টিন গাতলিন ড্রাগ সেবনের পরীক্ষায় দু’বার ধরা পড়েন। নিয়ম অনুযায়ী তিনি প্রতিযোগিতায় চিরতরে নিষিদ্ধ হবার কথা। তবে, মার্কিন ডোপিং বিরোধী সংস্থা তাঁকে শুধু ৪ বছর প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছিল।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।