NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

ড. ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদি


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৭:৩৫ পিএম

ড. ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, সেই প্রত্যাশা করছে ভারত।  আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা (ভারত) প্রত্যাশা করছি।’   My best wishes to Professor Muhammad Yunus on the assumption of his new responsibilities. We hope for an early return to normalcy, ensuring the safety and protection of Hindus and all other minority communities. India remains committed to working with Bangladesh to fulfill the…  — Narendra Modi (@narendramodi) August 8, 2024

ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা–আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’   ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান। এখন দেশ পরিচালনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জন উপদেষ্টার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা আজ রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন।  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেওয়ার কিছুক্ষণ পর ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।