NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসায় মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান, গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:৪০ পিএম

বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসায় মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান, গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান

দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার বেন কার্ডিন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন প্রেসিডেন্ট। এর ফলে নতুন একটি নির্বাচনের পথ তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে বেন কার্ডিন ৬ই আগস্ট একটি বিবৃতিতে এই আহ্বান জানান। তিনি আরও বলেন, যেখানে বিশ্বে গণতন্ত্র এবং রাজনৈতিক মত প্রকাশ ক্রমবর্ধমান ভাবে হুমকিতে, সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তির রূপান্তর প্রদর্শন করেছে। নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে।

বেন কার্ডিন আরও বলেন, কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য। যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি। যে সরকার কমপক্ষে এক দশকেরও বেশি সময় পর্যায়ক্রমিকভাবে বিরোধীদের গলা টিপে ধরেছিল, আদালতকে ম্যানিপুলেট করেছে, নিজের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসকে হাতিয়ার বানিয়েছে। সেখানে এখন সাংবিধানিক নীতির ওপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সেলিব্রেট করি।  বেন কার্ডিন আরও বলেন, আমি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাই একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য, যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে। বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার, যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে, তাদের ইচ্ছের প্রতি সম্মান দেখাবে এবং জাতির মর্যাদাকে সমুন্নত রাখবে।