NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বললেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:১৩ পিএম

ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বললেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

 ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর তিনি ভারতের দ্যা প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো। এখানে শেখ হাসিনা যে আচরণ করছিলেন তা দখলদার বাহিনী, একজন স্বৈরশাসক, একজন জেনারেল এবং আরও অনেকের মতো। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। সোমবার বাংলাদেশের সব মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন। আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন। সারাদেশে এই স্বাধীনতা উদযাপিত হচ্ছে।   

 যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই তরুণদের অভিনন্দন জানাচ্ছেন সবাই। তারা আমাদেরকে আদতে স্বাধীন করেছেন। সবাইকে একত্রিত করেছেন। পুরো দেশকে স্বাধীন করেছেন। সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। আমাদেরকে পরবর্তী পদক্ষেপ শুরু করতে হবে। আমাদের সামনে এখন সব সমস্যা।  আমাদের জন্য একটি চমৎকার দেশ সৃষ্টির কাজ নতুন করে শুরু করতে হবে এখন। এসবই আমাদের প্রতিশ্রুতি। ছাত্র এবং যুব সমাজ আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন। আমি সেদিকেই তাকিয়ে আছি। তার কাছে উপস্থাপিকা জানতে চান। সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠন করবে। বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে? এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, আমি নিশ্চিত এসবই হবে। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আমরা মুক্ত। আমরা যা চাই তা এখন করতে পারবো। সারাদেশের সব ইস্যু এখন সমাধান করা হবে। আমি নিশ্চিত আমরা চমৎকার একটি সূচনা করবো।

ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়- আপনার ভূমিকা কি হবে? জবাবে তিনি বলেন, আমি জনগণের সঙ্গে আমার কাজ অব্যাহতভাবে চালিয়ে যাব। তা হলো সামাজিক ব্যবসা এবং সবকিছু। অধিক মুক্ত পরিবেশে আমি আমার কাজ অব্যাহত রাখবো। শেখ হাসিনা শাসকগোষ্ঠীর সময়ে এমন পরিবেশ পাইনি। কারণ, তিনি সবসময় আমাকে আক্রমণ করেছেন। বাংলাদেশে ফেরা নিয়ে কি ভাবছেন? এ প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন- খুব শিগগিরই ফিরবেন তিনি। এ পর্যায়ে উপস্থাপিকা জানতে চান- শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর বাসভবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাংচুর করা হয়েছে। জবাবে ড. ইউনূস বলেন, এটা দেখিয়ে দিয়েছে যে জনগণ হাসিনা সম্পর্কে কি অনুভব করে। হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য এবং তার পিতার জন্য, তারই ফল এটা। তিনিই এমন ক্ষতি অর্জন করেছেন। এটা যুব সমাজের ত্রুটি নয়। এটা হলো শেখ হাসিনার ভুল।