NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের, ভুয়া বলে স্লোগান


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০১:৪৮ এএম

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের, ভুয়া বলে স্লোগান

 ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে কাউকে কথা বলার সুযোগ না দেওয়ায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সামনেই হট্টগোল করেন তারা। এমনকি ভুয়া বলেও স্লোগান দেন। তোপে পরে সভা শেষ না করেই চলে যান ওবায়দুল কাদের।  চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা ১১টায়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সামনে কথা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  এসময় মত বিনিময়ের আমন্ত্রণ পেয়ে আসা ছাত্রলীগের সাবেক নেতারা সামনে থেকে হট্টগোল শুরু করেন।ডেকে এনে আপনি একাই কথা বলা শুরু করলেন, আমাদেরওতো বহু কথা আছে। এমন কথা বলতে থাকেন কেউ কেউ। কেউ আবার ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে অনুষ্ঠান শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। সভা থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সাবেক নেতাদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মত বিনিময় করতে ডেকে এনে কথা বলার সুযোগ না দেয়া স্বেচ্ছাচারিতা।  সভা শুরুর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাকও কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন। তাকে দেখেও ছাত্রলীগের সাবেক নেতারা হৈচৈ করেন।      এসময় একজনকে বলতে শোনা যায়, তিনি এখানে কেন এসেছেন। তার ছেলেতো ফেসবুকে সরকারের বিরুদ্ধে লেখে।