NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৬:০১ এএম

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

 মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলছবি: ভিডিও থেকে নেওয়া বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেকোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা।  গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।   ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপরাধ তরুণদের ধরপাকড় করছে ও তাঁদের ওপর গুলি চালাচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্রকে হেফাজতে নিয়ে নির্যাতনের পর জোর করে বিবৃতি আদায় করা হয়েছে। এরপর সেই বিবৃতি সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?  জবাবে প্যাটেল বলেন, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে। সেখানে ইন্টারনেট যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে জনগণকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। এর মাধ্যমে বাংলাদেশ এবং আমাদের যুক্তরাষ্ট্রের নাগরিকেরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে।’   আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক কংগ্রেস সদস্য বলেছেন, এ অবস্থায় বাংলাদেশে দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?  জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বলেন, ‘যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায়, আমরা অবশ্যই তাদের সমর্থন করি। তবে বিষয়টি যেহেতু মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারব না।’