NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

নিরাপত্তাবার্তা পোস্ট করে ঢাকা ছাড়েন রাষ্ট্রদূত পিটার হাস


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:১১ এএম

নিরাপত্তাবার্তা পোস্ট করে ঢাকা ছাড়েন রাষ্ট্রদূত পিটার হাস

নিরাপত্তাবার্তা পোস্ট করে ঢাকা ছাড়েন পিটার হাস  বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দূতাবাসের নিরাপত্তাবার্তা দিয়ে ঢাকা ছাড়েন রাষ্ট্রদূত পিটার হাস। গত মঙ্গলবার ভোরে ঢাকা ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে এক বার্তায় তিনি ঢাকা ছাড়ার কথা জানান।  পিটার হাস যখন ঢাকা ছাড়েন তখন বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি মোকাবেলায় কারফিউ চলছিল। যুক্তরাষ্ট্র দূতাবাস নিরাপত্তাবার্তায় আমেরিকানদের নিরাপদে থাকার আহবান জানিয়েছে।  পিটার হাস সেই নিরাপত্তাবার্তা পোস্ট করেন লিংকডইনে।     রাষ্ট্রদূতরা দায়িত্ব শেষে দেশে ফেরার আগে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে

বিদায়ি সাক্ষাৎ করলেও ব্যতিক্রম ঘটেছে পিটার হাসের ক্ষেত্রে। লিংকডইনে তিনি লিখেছেন, ‘আমি আশা করিনি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব এভাবে শেষ হবে। আমি যুক্তরাষ্ট্রে ফিরেছি।     যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে শুরু করে আমার পরিবার, বন্ধু, সহকর্মী, বাংলাদেশের জনগণ এবং আরো উন্মুক্ত ও আরো সমৃদ্ধ বাংলাদেশি বিশ্বাসী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’  কয়েক মাস আগেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ডেভিড মিলিকে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি এবং এরপর সিনেটে অনুমোদন সাপেক্ষে সেই মনোনয়ন চূড়ান্ত হতে পারে। এরপর ডেভিড মিলি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।