NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

কাল অফিস, ব্যাংক, আদালত চলবে ১১-৩টা, কারফিউ শিথিল ৭ ঘণ্টা


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:১১ এএম

কাল অফিস, ব্যাংক, আদালত চলবে ১১-৩টা, কারফিউ শিথিল ৭ ঘণ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ বহাল থাকছে বুধবার ও বৃহস্পতিবার। তবে কারফিউ ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে। অফিস, ব্যাংক ও আদালত কাল খুলছে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ব্যাংকও চলবে ১১টা থেকে ২ টা পর্যন্ত। কোটা বিরোধী আন্দোলনের কারণে দেশে চলমান কারফিউ’র মধ্যে নির্বাহী আদেশে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, কারফিউ ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বহাল থাকছে বুধবার ও বৃহস্পতিবার। ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ সময়। বাকি জেলাগুলোর বিষয়ে জেলা প্রশাসক সিদ্ধান্ত নিবেন।  আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়,  ২৪শে জুলাই ও ২৫শে জুলাই যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হলো।

এতে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা,  হাসপাতাল ও জরুরি সেবা এবং  এ  সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতা বহির্ভুত থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস সমূহ এই সময়সূচির আওতা বহির্ভুত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।  ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।  এ নির্দেশনার পর ব্যাংক এবং আদালতের কার্যক্রম চলবে বলে জানানো হয়।