NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

ভিয়েতনামের পরিবহন মন্ত্রীর সাথে বাংলাদেশের রেলপথ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:১১ পিএম

ভিয়েতনামের পরিবহন মন্ত্রীর সাথে বাংলাদেশের রেলপথ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

 হ্যানয়, ১৩ জুলাই ২০২৪:   বিগত ১১ জুলাই ২০১৪ তারিখে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, এমপি’র নেতৃত্বে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামে আসেন বাংলাদেশের একটি প্রতিনিধিদিল। এই সরকারি সফরের অংশ হিসেবে রেলপথ মন্ত্রী ভিয়েতনামের পরিবহন মন্ত্রী গুয়েন ভ্যান থাং এর সাথে তার হ্যানয়স্থ কার্যালয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ লুৎফর রহমান এ সময় রেলপথ মন্ত্রীর সাথে উক্ত সভায় উপস্থিত ছিলেন।   বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের রেলপথ মন্ত্রীকে ভিয়েতনাম সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ভিয়েতনামের পরিবহন মন্ত্রী। এই সফর দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে মর্মে উল্লখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেল যোগাযোগসহ সার্বিক যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সফলতার প্রশংসা করেন ভিয়েতনামের পরিবহন মন্ত্রী।   ভিয়েতনামের পরিবহন মন্ত্রী বলেন ”ভিয়েতনামের মহান নেতা হো চি মিন এবং বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান উভয়ই তাদের নিজ নিজ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাই ঐতিহাসিক মহানুভবতায় বাংলাদেশ ও ভিয়েতনাম পরম বন্ধু।“ সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়মিত দ্বিপাক্ষিক সফর অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক রেলযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেন ভিয়েতনামের পরিবহন মন্ত্রী।  

বাংলাদেশের রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম তাকে উষ্ণ অভ্যর্থনার জন্য ভিয়েতনামের পরিবহন মন্ত্রীর  প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দ্বিপাক্ষিক সভায় তিনি বলেন, ”যেকোনো দেশের আর্থ-সামাজিক অগ্রগতি সাধনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। সেই বিবেচনায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ যোগাযোগ অবকাঠামোগত প্রকল্প বহুমুখী পদ্মা সেতু নির্মাণ করে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর করে দিয়েছেন। এই বহুমুখী সেতুর ওপর রেল যোগাযোগ স্থাপন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আরেকটি যুগান্তকারী সফলতা বলে উল্লেখ করেন রেলপথ মন্ত্রী হাকিম।   অবশেষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীরতর করার প্রত্যয় ব্যক্ত করে রেলপথ মন্ত্রী হাকিম ভিয়েতনামের পরিবহন মন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান।   উল্লেখ্য, সরকারি এই সফরের সময় রেলপথ মন্ত্রী ও বাংলাদেশ প্রতিনিধিদল ভিয়েতনামের কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্প পরিদর্শন করেন।