NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

চীনের উপকূলীয় জলের পানির গুণগতমান সার্বিকভাবে উন্নত হয়েছে


তুহিনা: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:৩১ এএম

চীনের উপকূলীয় জলের পানির গুণগতমান সার্বিকভাবে উন্নত হয়েছে

 


চীন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান ও পদ্ধতিগত শাসন সংযুক্ত করে, স্থল, নদী ও সমুদ্র সমন্বয় করে সামুদ্রিক পরিবেশ ব্যবস্থাপনা পরিচালনা করেছে, সামুদ্রিক পরিবেশের মান অব্যাহতভাবে উন্নত করেছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রেস অফিসের ১১ জুলাই প্রকাশিত ‘চীনের সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ’ শ্বেতপত্রে এ কথা বলা হয়েছে।

শ্বেতপত্রে বলা হয়, সামুদ্রিক পরিবেশ সমস্যা সমুদ্রে প্রতিফলিত হয়, তবে এর উৎস রয়েছে স্থলে। পো সাগর, ইয়াংজি নদীর মোহনা-হাংচৌ উপসাগর, চু নদীর মোহনা ইত্যাদি সমুদ্র অঞ্চল চীনের উচ্চমানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত, এসব অঞ্চলে অর্থনীতি উন্নত, জনসংখ্যা বেশি। এসব এলাকায় সমুদ্রের অনেক উন্নয়ন ও ব্যবহার হচ্ছে, এর ফলে সামুদ্রিক সমস্যাও তুলনামূলকভাবে বেশি। 

২০২১ সাল থেকে চীন ৮টি উপকূলীয় প্রদেশ ও ২৪টি উপকূলীয় শহর পদ্ধতিগতভাবে স্থল ও সমুদ্রের সমন্বিত পরিচালনা করেছে এবং পর্যায়ক্রমে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। ২০২৩ সালে পো সাগর, ইয়াংজি নদীর মোহনা-হাংচৌ উপসাগর, চু নদীর মোহনার ভালো জলের গুণমানের আয়তনের অনুপাত ৬৭.৫ শতাংশ, যা ২০২০ সালের চেয়ে ৮.৮ শতাংশ বেড়েছে।

শ্বেতপত্রে বলা হয়, গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলের ব্যাপক পরিচালনার পর, চীনের উপকূলীয় জলের পানির গুণমান সার্বিকভাবে উন্নত হয়েছে, ২০২৩ সালে ভালো জলের গুণমান ২০২১ সালের চেয়ে ২১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।