NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়া জেলার  সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০১:৪৮ এএম

বগুড়া জেলার  সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (১১ জুলাই,বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় পুলিশ ‍সুপারের কার্যালয় বগুড়ার সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জাকির হাসান, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া  উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় পরিচিতি পর্ব শেষে সম্মানিত সাংবাদিকগণ মান‍্যবর পুলিশ সুপার কে স্বাগত জানান এবং অত্র জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদক, জঙ্গিবাদ, অনলাইন জুয়া, কিশোরগ্যাং সহ যেকোন ধরনণর অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। পুলিশ ও সাংবাদিকের পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার মানসে জেলা পুলিশ, বগুড়া নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।এসময় উপস্থিত ছিলেন স্নিগ্ধ আখতার, পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), বগুড়া,শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া'সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।