NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা আন্দোলনকারীরা


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ০১:৪৯ এএম

শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো  কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা আন্দোলনকারীরা

 সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা অর্ধবেলা বাংলা ব্লকেড কর্মসূচিতে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।   এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা কলাভবন, ভিসি চত্বর হয়ে শাহবাগে আসেন। এ সময় মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।  পরে ঢাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা আসার আগেই পুলিশ শাহবাগে ব্যারিকেড দিয়ে রাখে। পরে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেন।  উল্লেখ্য, গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকালের কর্মসূচি শুরুর পরই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা দেয়া হয়। এই রায়ের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, সরকারি চাকরিতে কোটার স্থায়ী সংস্কারের পরিপত্র জারির আগ পর্যন্ত আন্দোলন চলবে।