NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ১০৭


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:০৯ এএম

উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ১০৭

 ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন শিশু, নারী সহ কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। ওই প্রদেশের হাথরাসে এ ঘটনা ঘটে মঙ্গলবার। সেখানে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষ। স্থানীয় একজন গুরুর সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। কি কারণে পদদলনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ খবর দিয়ে এনডিটিভি বলছে, স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারের ভিডিও ফুটেজে দেখা গেছে বাসে এবং টেম্পোতে করে সেখানে বেশ কিছু মৃতদেহ নেয়া হয়েছে। সঙ্গে ছিলেন  শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দ্রুপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তারা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, উত্তর প্রদেশ সরকারকে সব রকম সহযোগিতা দেবে কেন্দ্রীয় সরকার। হাথরাস জেলা ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বলেন, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৫০ থেকে ৬০ জন মানুষ নিহত হয়েছেন। তবে ইটাহ জেলার কর্মকর্তারা নিশ্চিত করেছেন আরও ২৭ জন নিহত হয়েছেন। আশিষ কুমার আরও বলেন, হাথরাসে সিকান্দ্রা রাও পুলিশ স্টেশনের অধীনে ফুলরাই গ্রামে এই পদদলনের ঘটনা ঘটে। আহতদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছিল। কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসকরা বলছেন নিহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। এটা একটি প্রাইভেট ইভেন্ট ছিল।

তাদেরকে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অনুমতি দিয়েছিল। প্রশাসন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিল।  কিন্তু অন্য ব্যবস্থাপনা আয়োজন করার কথা ছিল তাদের। ইটাহ-এর মুখ্য মেডিকেল কর্মকর্তা ড. উমেষ কুমার ত্রিপাঠি বলেন, আমরা ২৭টি দেহ পেয়েছি। এর মধ্যে ২৫টি নারীর। দুটি পুরুষের। আহত কিছু ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে পদদলনের খবর শুনেছেন তিনি। ইটাহ-এর এসপি রাজেশ কুমার বলেন, পদদলনে নিহত হয়েছে তিনটি শিশু। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের হাসপাতালে ২৭টি মৃতদেহ নেয়া হয়েছে। তার মধ্যে ২৩টি নারীর। তিনটি শিশুর।