NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ছিংহাই প্রদেশে জাতিগত ও ধর্মীয় কাজে সমন্বয় করা প্রয়োজন: সি চিন পিং


স্বর্ণা: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:১০ এএম

ছিংহাই  প্রদেশে জাতিগত ও ধর্মীয় কাজে সমন্বয় করা প্রয়োজন: সি চিন পিং

সম্প্রতি ছিংহাই প্রদেশ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, ছিংহাইকে অবশ্যই নতুন উন্নয়ন ধারণা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে, তার নিজস্ব সুবিধা লালন করতে হবে, সংস্কার গভীর করতে হবে, উন্মুক্তকরণ বাড়াতে হবে, পরিবেশগত অগ্রাধিকার, সবুজ উন্নয়ন এবং ছিংহাই-তিব্বত মালভূমির পরিবেশগত সুরক্ষার প্রচার ও উচ্চ-মানের উন্নয়নে বড় অগ্রগতি অর্জন করতে হবে।

গত মঙ্গলবার ও বুধবারের সফরে সি চিন পিং ছিংহাই প্রাদেশিক পার্টি কমিটির সচিব ছেং কাং এবং গভর্নর উ শিয়াও চিউন-এর সাথে, সিনিং শহরের স্কুল ও ধর্মীয় স্থানগুলি পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বিকেলে, সি চিন পিং সিনিং শহরের হংচিউয়ে মন্দিরে যান। সি চিন পিং ‘ছিংহাই প্রাদেশিক জাতীয় ঐক্য ও অগ্রগতি শিক্ষা ঘাঁটি’ পরিদর্শন করেন এবং মন্দিরের ইতিহাস, জাতিগত ও ধর্মীয় কাজের প্রচার সম্পর্কে খোঁজ খবর নেন। সি চিন পিং উল্লেখ করেন যে, হংচিউয়ে মন্দিরের হাজার বছরের ইতিহাস আছে। অতীতের রাজবংশের কেন্দ্রীয় সরকার এবং তিব্বতি বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক বৃদ্ধির সেতু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সি চিন পিং জোর দিয়ে বলেন যে, একটি শক্তিশালী দেশ নির্মাণের সার্বিক প্রচার এবং চীনা-শৈলীর আধুনিকীকরণের মাধ্যমে জাতীয় পুনরুজ্জীবনের মহান লক্ষ্যে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় বিশ্বাস-সহ দেশের সব জাতির ঐক্য ও সংগ্রাম প্রয়োজন।

বুধবার সকালে, সি চিন পিং ছিংহাই প্রাদেশিক পার্টি কমিটি এবং প্রাদেশিক সরকারের কাজের প্রতিবেদন শোনেন এবং ছিংহাইয়ের বিভিন্ন কাজের সাফল্যের ইতিবাচক মূল্যায়ন করেন।

সি চিন পিং উল্লেখ করেছেন যে, ছিংহাইয়ের পরিবেশগত নিরাপত্তা বজায় রাখা এবং একটি জাতীয় পরিচ্ছন্ন শক্তি শিল্পের উচ্চভূমি গঠন, একটি আন্তর্জাতিক ইকো-পর্যটন গন্তব্য এবং সবুজ ও জৈব কৃষি ও পশু পণ্যের রপ্তানির কেন্দ্র নির্মাণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। চীন সার্বিকভাবে সংস্কার আরও গভীর করবে, উন্মুক্তকরণের সম্প্রসারণ করব, ব্যবসায়িক পরিবেশ উন্নত করবে, ইয়াংজি নদী অর্থনৈতিক বেল্টের উন্নয়নের মতো প্রধান কৌশলগুলির সঙ্গে সমন্বয় করবে এবং সবুজ সিল্ক রোডের নির্মাণ প্রচার করবে।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, ছিংহাই-তিব্বত মালভূমির বাস্তুতন্ত্র সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হলেও বেশ দুর্বল। পরিবেশগত পরিবেশ সুরক্ষা শক্তিশালী করা এবং বাস্তুসংস্থানের কার্যকারিতা বাড়ানো এ অঞ্চলের প্রধান কাজ।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, ছিংহাই এমন একটি প্রদেশ যেখানে চীনের সংখ্যালঘু জাতির মানুষ বসবাস করে। এখানে জাতিগত ও ধর্মীয় কাজে সমন্বয় করা প্রয়োজন।
সূত্র: স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।