NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১,৭৬০ জন অসহায় গরিব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ১২:২২ এএম

ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১,৭৬০ জন অসহায় গরিব ও দুস্থ্যদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার জনপ্রতি ১০ কেজি করে হত দরিদ্র দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।বগুড়া জেলার, আদমদীঘি উপজেলার, ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের  অসহায় গরিব ও দুস্থ্য ১,৭৬০ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।১৩ জুন, বৃহস্পতিবার ) সকাল ১১ টার সময়, বগুড়া জেলার,আদমদীঘি উপজেলার, ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু )।এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব কুদরত ই এলাহী, হিসাব সহকারি  নাহিদ হাসান, ইউপি সদস্য বাবু সুদেব ঘোষ, আনোয়ার হোসেন জীবন, মহসিন আলী মন্ডল, মনি জুলফিকার, আবু তাহের আলী  দিপু, মহিউদ্দিন তালুকদার, আলি মর্তুজা কিনা, মোখলেছ আলী,হামিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য সবিতা বেগম, রিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জালাল উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, ০২ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম,মইনুল ইসলাম মুকুল, শ্রমিক লীগের  আব্দুল হাই লুলু,সোহেল রানা, মুক্তার হোসেন, কাজল রহমান, হান্নান আলী, মিঠুন চন্দ্র, আহসান হাবিব, মিলন হোসেন, আজগর রহমান, আব্দুস সামাদ, ফরহাদ হোসেন, রাজু আহমেদ, শেখ ওমর ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।৯ টি ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।