NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

শপথ নিলেন রাজশাহী বিভাগের ১৯ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৭:২৭ পিএম

শপথ নিলেন রাজশাহী বিভাগের ১৯ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের নির্বাচিত ১৯টি উপজেলার ১৮ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব গ্রহণ করেন, শপথ গ্রহণ হলো তার দ্বিতীয় ধাপ। জনগণের সেবা করতে না পারলে নেতা হয়ে কোনো লাভ নেই। আপনারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন, তা যথাযথ ভাবে পালন করবেন। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি ।হুমায়ূন কবীর বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। মানুষের প্রত্যাশা যেমন বেড়েছে, জীবনযাত্রার মানও তেমনি বেড়েছে। আমরা ২০৪১ সালের যে স্বপ্ন দেখছি, দেশের উন্নয়নে আমাদেরই সেই স্বপ্ন পূরণে কাজ করতে হবে। সেই সক্ষমতা, মনোবল ও দৃঢ় আত্মবিশ্বাস আমাদের আছে।এসময় বিভাগীয় কমিশনার জনপ্রতিনিধিদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ক্ষোভ না রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার।উল্লেখ্য যে, নওগাঁ জেলার পোরশা উপজেলা চেয়ারম্যান বহিঃ বাংলাদেশ ছুটিতে থাকায় শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।