NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির বিজেপি?


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৫:০৯ এএম

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির বিজেপি?

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সাত দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ গত শনিবার সম্পন্ন হয়। এরপর আজ মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত, প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৭ আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া ২২৮ আসনে এগিয়ে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন 'আব কি বার, চারশ পার' (এবারে চারশ ছাড়িয়ে যাব) স্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য ৪০০ টিরও বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য রেখেছিলেন। তবে এই জোট যে রেকর্ড এত সংখ্যক আসন পাচ্ছে না তা এতক্ষণে স্পষ্ট হয়েছে।  

   যদিও প্রাথমিক গণনার প্রদর্শিত ফল অনুযায়ী এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু জোটের প্রধান শরিক দল বিজেপি সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে।   এখন পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে, এনডিএ ২৪ আসনে জয় পেয়েছে। এককভাবে বিজেপি জিতেছে ২১ আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোট জিতেছে ৯ আসনে। এককভাবে কংগ্রেস জয় পেয়েছে সাত আসনে।    ভারতের ৫৪৩ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন।