NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি
Logo
logo

রংপুরে দুই সাংবাদিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ


Abdur Razzak প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৬, ০১:৪৯ পিএম

রংপুরে দুই সাংবাদিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

সোমবার, ২৯ আগস্ট ২০২২

রংপুরে অস্বচ্ছল, দূর্ঘটনায় আহত এবং করোনাকালীন ক্ষতিগ্রস্থ দুই সাংবাদিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিহত সাংবাদিক উৎস রহমানের মা নুরজাহান বেগমের হাতে দেড় লাখ টাকা এবং মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ্য মাছরাঙ্গা টিভির সাংবাদিক রফিক সরকারের পরিবারের কাছে আড়াই লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাপ্পী. জেলা তথ্য অফিসের পরিচালক এএসএ কবীর, সহকারী পরিচালক আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার আফসানা করিম।​​​​​​​