NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বুয়েনস আইরেস, আর্জেন্টিনায় পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা: মারকসুরে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সমর্থন প্রত্যাশা


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৩৫ পিএম

বুয়েনস আইরেস, আর্জেন্টিনায় পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা: মারকসুরে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সমর্থন প্রত্যাশা

 

দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ২৯শে আগস্ট ২০২২ আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের নিকট পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে নিযুক্ত থেকে পাশ্ববর্তী দেশ আর্জেন্টিনার সমবর্তী দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আর্জেন্টিনার রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছাবার্তা জানান। এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো আন্দ্রেজ কাফিরো উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে রাষ্ট্রদূত সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া আর্জেন্টিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ক্লদিও রোজেনওয়েইচ-এর সাথে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে রাষ্ট্রদূত দক্ষিণ আমেরিকার মুক্ত বাণিজ্য জোট ‘মারকসুর’ এ যোগদানের ব্যাপারে সহযোগিতা প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা আন্ত:বাণিজ্য প্রসারের উদ্দেশ্যে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির উপর জোর দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের চলমান আর্থসামাজিক ‍উন্নয়নের পাশাপাশি কৃষি অর্থনীতিতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার উপর আলোকপাত করেন। এ সময় আন্ডার সেক্রেটারি ঢাকাতে আর্জেন্টিনার দূতাবাস স্থাপন প্রক্রিয়া চলমান আছে বলে জানান। 

রাষ্ট্রদূত ফয়জুননেসা আর্জেন্টিনার সয়াবিন তেল রপ্তানিকারক এসোসিয়েশনের সাথে বৈঠক করেন এবং  ভোজ্যতেল আমদানিতে বিদ্যমান সমস্যাগুলো হ্রাস করে তা আরও গতিশীল ও দ্রুততর করার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির সাথে সাক্ষাত করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। দেশের ভাবমূর্তি রক্ষা ও উন্নয়নে তাদের সদা সচেতন থাকার অনুরোধ জানিয়ে দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ পরিষেবা আরও গতিশীল করার ব্যাপারে নিশ্চয়তা দেন।