NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রেসিডেন্ট সি


ফয়সাল: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৪:৫৩ এএম

জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে : প্রেসিডেন্ট সি

 


দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের সড়ক ধসের ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের এ সড়ক ধসে অন্তত ৩৬ জন নিহত হয়।
সড়কের সম্ভাব্য ঝুঁকি তদন্ত করার পাশাপাশি সেগুলোকে সময়মতো দূর করার আহ্বানও জানান প্রেসিডেন্ট সি। এ ছাড়া জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে জোর প্রচেষ্টার আহ্বানও জানান তিনি।

কুয়াংতোং প্রদেশের মেইচৌ-তাবু এক্সপ্রেসওয়েতে এ  বিপর্যয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন প্রেসিডেন্ট সি চিনপিং।

ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত এবং যত তাড়াতাড়ি সম্ভব ট্রাফিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা উচিত জানিয়ে সি বলেছেন, সমস্ত অঞ্চল এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবশ্যই কাজের দায়িত্বে সমন্বয় করতে হবে। 
সূত্র: ফয়সল, চায়না মিডিয়া গ্রুপ।