NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

ন্যায্য ও সত্য তথ্য প্রকাশ করতে হবে;বেইজিংয়ে ৩য় বিশ্ব মিডিয়া উদ্ভাবন ফোরাম


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০১:০৬ পিএম

ন্যায্য ও সত্য তথ্য প্রকাশ করতে হবে;বেইজিংয়ে ৩য় বিশ্ব মিডিয়া উদ্ভাবন ফোরাম

৩য় বিশ্ব মিডিয়া উদ্ভাবন ফোরাম ২৯ এপ্রিল বেইজিংয়ে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও প্রচার বিভাগের প্রধান লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


ফোরামে অংশগ্রহণকারীরা মনে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন এবং সংশ্লিষ্ট নিয়মনীতি প্রণয়ন ও বৈশ্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কঠোর ও দায়িত্বশীল অবস্থানে অবিচল থাকতে, ন্যায্য ও সত্য তথ্য প্রকাশ করতে, এবং মানবজাতির কল্যাণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। 

তাঁরা বলেন, মিডিয়ার বুদ্ধিমান উন্নয়নের গতি ত্বরান্বিত করতে, উদ্ভাবনী মিডিয়া সংশ্লিষ্ট পণ্য ও পরিষেবা উদ্ভাবন করতে, এবং তথ্য প্রকাশের মান উন্নত করতে হবে। 
এছাড়া, সার্বিকভাবে মিডিয়াকে সেতুর ভূমিকা পালন করে, বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা উন্নত করতে হবে।
উল্লেখ্য, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবারের ফোরাম আয়োজন করে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া, দেশী ও বিদেশী থিঙ্কট্যাংক এবং আন্তঃদেশীয় প্রতিষ্ঠানগুলোর ২ শতাধিক প্রতিনিধি এবারের ফোরামে অংশগ্রহণ করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।