NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

বগুড়ার,দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ১২:২১ এএম

বগুড়ার,দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার,দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে এক আলোচনা সভা ( সোমবার ২৯ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান চত্বরে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলায় অংশ নিলে শরীর ও মন ভালো থাকে। তাই শুধু লেখা পড়া করে জিপিএ-৫ পেলেই হবে না মেধা ও মনন দিয়ে মান সম্মত শিক্ষা অর্জন করতে হবে। যে শিক্ষায় ভবিষ্যতে ভালো কিছু করার বা হওয়ার স্বপ্ন থাকবে। সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং ক্রেস্ট প্রদান করেন। পরে প্রধান অতিথি বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গ্রন্থাগার, বঙ্গবন্ধু ও মুজিব কর্ণারের ফিতা কেটে উদ্বোধন করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।