NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

ছড়াটে-র ঈদ পুনর্মিলনী ও বৈশাখী ছড়াড্ডা সম্পন্ন


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৮:৫৪ এএম

ছড়াটে-র ঈদ পুনর্মিলনী ও বৈশাখী ছড়াড্ডা সম্পন্ন

 


ছড়া সংগঠন ছড়াটে-র নিয়মিত মাসিক আয়োজন ছড়াড্ডা'র এপ্রিল মাসের আসরটি পরিচালিত হয় ঈদ পুনর্মিলনী ও বৈশাখকে কেন্দ্র করে। কুইন্সের হিলসাইডের ফরএক্স একডেমিতে একঝাঁক ছড়াকারের অংশগ্রহণে এবারের আসরে অতিথি ছিলেন সূদুর জার্মানি থেকে আগত একুশে পদকপ্রাপ্ত লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি।

ছড়াকার শাম্ স চৌধুরী রুশোর প্রাণবন্ত সঞ্চালনায়, লেখক নাজমুন নেসা পিয়ারি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং ছড়াটে-র প্রশংসা করে বলেন "এই সংগঠনটির গঠনমূলক কার্যক্রম সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। অবাক করার বিষয় হলো, বইমেলায় ছড়াটে-র স্টলে ভিড় লেগেই থাকে। আমি ছড়া ভালোবাসি, ছড়াটে-কে ভালোবাসি, তাই এতো দুর থেকে ছুটে এসেছি"। তিনি ছড়াটে-র সর্বাঙ্গীণ ও মঙ্গল কামনা করেন।
 

ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর, ছড়াকারগণ বিশেষ করে বৈশাখ ও নববর্ষ নিয়ে ছড়া পাঠ করেন। আয়োজনে ছড়া পাঠ করেন ছড়াকার শাহ আলম দুলাল, ছড়াকার মনজুর কাদের, ছড়াকার খালেদ সরফুদ্দীন, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো, ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার মৃদুল আহমেদ, ছড়াকার মিনহাজ আহমেদ, ছড়াকার সুমন শামসুদ্দিন, গীতিকার-ছড়াকার ইশতিয়াক রুপু, কবি মিশুক সেলিম, শহীদ উদ্দিন প্রমুখ। ছড়া পাঠের সাথে সাথে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক পাঠ প্রতিক্রিয়ার বিষয়টি  উপভোগ‍্য ছিলো।

আগামী মে মাসে অনুষ্ঠেয় নিউ ইর্য়ক আর্ন্তজাতিক বইমেলায়, ছড়াটে আয়োজক সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার আগত সকলে অভিনন্দন জানান। বইমেলায় ছড়াটে-র ছড়াপাঠের অনুষ্ঠানের বিষয়ে সকলকে অবহিত করা হয়।
 

সমবেত সঙ্গীত পরিবেশনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি টানা হয়।