NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বগুড়ায় মাসব্যাপী তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৮:০২ এএম

বগুড়ায় মাসব্যাপী তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় মাসব্যাপী তাঁত-বস্ত্র শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে বগুড়া প্রেসক্লাব এ মেলার আয়োজন করে। মনিপুরি তাঁত শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কাজি মিজানুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জেএম রউফ। এতে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিপুরি তাঁত শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমির হোসেন। এসময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মাসব্যাপী এ মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভীড় লক্ষ্যে করা গেছে। মেলায় বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন ধরণের রাইড। এছাড়া শিশুদের বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারনের লক্ষ্যে এ মেলার আয়োজন বলেও জানান আয়োজকরা।