NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

এমন সবুজ থাকুক পৃথিবী  - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম

এমন সবুজ থাকুক পৃথিবী   - জাকিয়া রহমান

 

এমন সবুজ থাকুক পৃথিবী 

- জাকিয়া রহমান 

 

এমন সবুজ থাকুক না পৃথিবী সদা!

হরিত কিশলয়ের ভাঁজে ভাঁজে যেথা,

রচিত হয় আমার নিশ্বাস।  

নির্মল সৃষ্টি দিয়েছে আমাদের সে অর্ঘ্য! 

বড় অমূল্য আমার নিশ্বাস প্রকৃতির দান,   

স্রষ্টার মমতার আশ্বাস।   

ধরিত্রীর জঠরের রত্ন দ্রবণে অবগাহি-

মৃত্তিকা করে পূর্ণ, জীবন পাত্র উচ্ছলি। 

ভরে শ্যামলীর রিক্ত শাখা,   

শূন্য বুকে যে বনানী হিম আঁচড়ে ক্ষত-

ঝড়ের নিদারুণ ঝাঁপটায় কাঁদে অবিরত।  

ব্যাকুল রোদন না যায় সহা! 

বসন্ত, আনে উম ফিরায় রূপ ছটা-   

নমি এই অর্ঘ্য যেন এক অরণ্য মদিরা! 

আমার প্রতি নিঃশ্বাসের অমৃত দ্রবণ-  

এ ধরার সবুজ সম্ভার, ভালবাসি তোমায়! 

আর তোমার অনুপ পরিবেশনা।