NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান ২০২২


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:০৩ পিএম

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান ২০২২



সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সপ্তম পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান অদ্য ২৮ আগষ্ট, ২০২২ খ্রিঃ রোববার রেডিসন ব্লু, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণপদ রায় , বিপিএম(বার), পিপিএম(বার)। উপস্থিত ছিলেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদ চেয়ারম্যান জনাব নাদের খান এবং স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর ড . রবিউল হোসেন।

স্কুলের নেতৃস্থানীয় সিনিয়র শিক্ষার্থীদের দায়িত্বভার ও পদবি অর্পণের জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান ছিল আজ। এ দায়িত্বভার ও কর্তৃত্ব প্রদানের দিনটি শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  আপন শক্তি - সম্ভাবনার উদ্ভাবন ও বিকাশ , সৃজনশীল নেতৃত্ব , সংবেদনশীল ব্যক্তিত্ব ও মনুষ্যত্বের সমুজ্জ্বল প্রকাশে এরা হবে সাইডার এবং জাতির পথনির্দেশক। সাড়ম্বরপূর্ণ এ আয়োজন ছিল প্রাণোচ্ছ্বল ও উৎসাহব্যঞ্জক ।

অনুষ্ঠানে উপস্থিত গুণী অতিথিদের ফুল ও আলোয়ান দিয়ে সম্মান জানানো হয় । স্কুল অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী স্বাগত ভাষণ দিয়ে সবাইকে অভ্যর্থনা জানান । এসময় উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ করতালি দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় তরুণ নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাদেরকে নিষ্ঠা , আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সাথে অর্পিত দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন নতুন প্রজন্মের এ যোগ্য সন্তানেরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে তাদের মেধা ও নিষ্ঠার সর্বোত্তম প্রয়োগ ঘটাবে ।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুলের ছাত্র , শিক্ষক , স্টাফ , অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।