NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

চীনের ক্যান্টন মেলা ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে


শিশির: প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০৪:০০ এএম

চীনের ক্যান্টন মেলা ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে

 

চীনের আমদানি ও রপ্তানি মেলা বা ১৩৫ তম ক্যান্টন মেলা  ১৫ এপ্রিল চীনের কুয়াং তুং প্রদেশের কুয়াং চৌ শহরে শুরু হয়েছে। 

এবার ক্যান্টন মেলার প্রদর্শনী এলাকার আয়তন ১৫.৫ লাখ বর্গমিটার আর প্রদর্শন স্টলের সংখ্যা ৭৪ হাজার। ২৯ হাজার কোম্পানি এতে অংশগ্রহণ করছে এবং গত রোববার পর্যন্ত  মোট ২১৫টি দেশ ও অঞ্চলের ১ লাখ ৪৯ হাজার বিদেশি ক্রেতা মেলা পরিদর্শনের জন্য নিবন্ধন করেছেন। গত মেলার তুলনায় ক্রেতার সংখ্যা ১৭.৪ শতাংশ বেশি।

এবার ক্যান্টন মেলা ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে। তিন পর্যায়ের থিম হলো যথাক্রমে ‘উন্নত নির্মাণ’, ‘উচ্চমানের গৃহসজ্জা’, এবং ‘সুন্দর জীবন’। নতুন জ্বালানি চালিত গাড়ি ও স্মার্ট পরিবহন, শিল্প অটোমেশন ও স্মার্ট নির্মাণ এবং নতুন জ্বালানি, এ তিনটি প্রদর্শনীর আয়তন আগের চেয়ে বেড়েছে।

ধারনা করা হচ্ছে, এবার ক্যান্টন মেলায় মোট ১০ লাখের বেশি নতুন পণ্য  প্রদর্শন করা হবে। এর মধ্যে সবুজ ও নিম্ন-কার্বন পণ্য এবং চীনের মেধাস্বত্ব পণ্য যথাক্রমে ৪.৫ লাখ ও ২.৫ লাখ।

১৩ এপ্রিল পর্যন্ত এবার মেলায় নিবন্ধিত মার্কিন ক্রেতার সংখ্যা, মধ্যপ্রাচ্য অঞ্চলের ক্রেতা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশের ক্রেতার সংখ্যা গত মেলার তুলনায় যথাক্রমে ২১.৪ শতাংশ ২৪.৭ শতাংশ ও ৪৫.৯ শতাংশ বেশি।
সূত্র:  চায়না মিডিয়া গ্রুপ।